Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩০৫

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

মুহাম্মাদ্‌ ইব্‌ন আলা (রহঃ) .... আবূ বুরদা (রহঃ) এ ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেনঃ একদা আবূ মূসা (রাঃ)-এর নিকট জনৈক মুরতাদ ব্যক্তিকে হাযির করা হয়। তিনি তাকে প্রায় বিশদিন যাবৎ পুনরায় মুসলিম হওয়ার জন্য অনুরোধ করেতেন। পরে মু’আয (রাঃ)ও সেখানে উপস্থিত হয়ে তাকে দীনের দাওয়াত দেন। কিন্তু সে তা অস্বীকার করলে তাকে হত্যা করা হয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আবদুল মালিক ইব্‌ন উমায়র (রহঃ), আবূ বুরদা (রহঃ)-এর নিকট যা বর্ণনা করেছেন, সেখানে তাওবার কথা উল্লেখ নেই। রাবী ইব্‌ন ফুযায়ল-শায়বানী (রহঃ) হতে, তিনি সাঈদ ইব্‌ন আবূ বুরদা (রহঃ) হতে, তিনি তার পিতা হতে এবং তিনি আবূ মূসা হতে যা বর্ণনা করেছেন, সেখানে তাওবার কথা উল্লেখ নেই।

ছবি বানান