দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩০৪
তিনি বলেনঃ আমি যখন ইয়ামনের শাসনকর্তা, তখন মু’আয (রাঃ) আমার নিকট আসেন। এ সময় একজন ইয়াহূদী মুসলিম হয়ে, পরে ইসলাম পরিত্যাগ করে। সে সময় মু’আয সেখানে উপস্থিত হয়ে বলেনঃ যতক্ষণ না এ ব্যক্তিকে হত্যা করা হয়, ততক্ষণ আমি আমার বাহন থেকে অবতরণ করবো না। পরে তাকে হত্যা করা হয়। এই দুই জনের একজন বলেনঃ হত্যার পূর্বে তাকে তাওবা করার জন্য অনুরোধ করা হয়।