আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩২২
তিনি বলেন, মাখযূমী গোত্রের জনৈক সম্ভ্রান্ত মহিলা চুরি করার অপরাধে অপরাধে অপরাধী সাব্যস্ত হওয়ায় কুরায়শ নেতারা চিন্তিত হয়ে পড়েন। তারা এরূপ বলাবলি করে যে, এ ব্যাপারে কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে কথা বলবে? পরে তারা এ সিদ্ধান্তে উপনীত হয় যে, উসামা ইবন যায়দ (রাঃ) যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্নেহ করেন, তিনিই এ কাজের উপযুক্ত ব্যক্তি। এরপর উসামা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সে মহিলা সম্পর্কে সুপারিশ করলে, তিনি বলেনঃ হে উসামা! তুমি কি আল্লাহ প্রদত্ত শাস্তির বিধানের বিরুদ্ধে সুপারিশ করতে চাও? এরপর তিনি দাঁড়িয়ে বক্তৃতা প্রসংগে বলেন তোমাদের আগের লোকেরা এ জন্যই ধবংস হয়েছে যে, যখন তাদের মধ্যেকার কোন শরীক লোক চুরি করতো, তখন তারা তার উপর শাস্তির বিধান কায়েম করতো। আল্লাহর শপথ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমাও চুরি করতো, তবে আমি তার হাত কেটে দিতাম।