আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩২৩
তিনি বলেনঃ জনৈক মাখযূমী নারী এক ব্যক্তির নিকট হতে কিছু মাল ধার নেওয়ার পর তা অস্বীকার করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার নির্দেশ দেন। রাবী লায়ছের বর্ণনা অনুযায়ী, সে মহিলার হাত কেটে ফেলা হয়। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইবন ওয়াহাব - ইউনুস হতে, তিনি যুহরী (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং সেখানে লায়ছের হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে যে, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয়কালে চুরি করেছিল। রারী লায়ছ - ইউনুছ হতে, তিনি শিহাব (রহঃ) হতে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন যে, একজন মহিলা কোন এক ব্যক্তির নিকট হতে কিছু ধার নেয় এবং পরে তা অস্বীকার করে। মাসউদ ইবন আসওয়াদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। তিনি সেখানে বর্ণনা করেছেন যে, উক্ত মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গৃহ হতে একটি চাদর চুরি করেছিল। রারী আবূ যুবায়র (রহঃ) জাবির থেকে বর্ণনা করেছেন যে, জনৈক মহিলা চুরি করার পর যয়নব বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আশ্রয় গ্রহন করেছিল।