আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩২৯
তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন চোরকে উপস্থিত করা হয়, যে চুরির কথা স্বীকার করে। কিন্তু তার কাছে চোরাই মাল পাওয়া যায়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার মনে হয় তুমি চুরি করনি। তখন সে ব্যক্তি বলেঃ হ্যাঁ, আমি চুরি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বা তিনবার এরূপ বলেনঃ এবং সে ব্যক্তিও চুরির কথা স্বীকার করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার নির্দেশ দেন এবং তা কার্যকরী হয়। এরপর তাকে নরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করা হলে, তিনি বলেনঃ তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর নিকট তাওবা কর এবং ক্ষমা চাও। তখন সে ব্যক্তি বলেঃ আমি এ জন্য আল্লাহর নিকট তাওবা ও ইস্তিগফার করছি। তখন নরী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরূপ বলেনঃ ইয়া আল্লাহ! আপনি এ ব্যক্তির তাওবা কবূল করুন।