দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৩০
তিনি বলেনঃ একদা কোন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ! আমি শাস্তির উপযুক্ত হয়েছি। আপনি আমাকে শরীয়াতের বিধান অনুযায়ী শাক্তি প্রদান করুন। তখন নরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তুমি কি এখানে আমার আগে উযূ করেছ? সে ব্যক্তি বলেঃ হ্যাঁ। তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছ? সে ব্যক্তি বলেঃ হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি চলে যাও, নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন।