Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৩১

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেনঃ কিলা গোত্রের কিছু লোকের মাল চুরি হয়। তারা কিছু সংখ্যাক তাঁতির উপর সন্দেহ করে, তাদের নরী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবী নুমান ইবন বাশীরের নিকট নিয়ে যায়। তিনি তাদের কিছুদিন অন্তরীন রাখার পর ছেড়ে দেন। তখন কিলা গোত্রের লোকেরা তাঁর নিকট উপস্থিত হয়ে বলেঃ আপনি তাদের মারপিট না করে এবং ভালমত যাচাই না করে ছেড়ে দিলেন? তখন নুমান বলেনঃ তোমরা কি বলতে চাও? আমি এ শর্তে তাদের মারপিট করতে পারি যদি তাদের নিকট হতে চুরি যাওয়া মাল বের হয়; অন্যথায় তোমাদেরও এরূপ মারপিট করা হবে। এ কথা শুনে গোত্রের লোকেরা জিজ্ঞাসা করেঃ এ কি আপনার হুকুম? তিনি বলেনঃ এতো আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ।

ছবি বানান