Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৪২

প্রায় ২ মিনিট · ২২৭ শব্দ

তিনি বলেনঃ একদা আমি মসজিদে আমার চাদর বিছিয়ে শুয়ে ছিলাম, যার মূল্য ছিল ত্রিশ দিরহাম। এক ব্যক্তি এসে আমার থেকে তা ছিনিয়ে নিয়ে যায়, যাকে অপর এক ব্যক্তি ধরে ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির করা হলে, তিনি তার হাত কাটার নির্দেশ দেন। রাবী বলেন, তখন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলিঃ আপনি কি এর মূল্য ত্রিশ দিরহাম হওয়ার কারণে তার হাত কাটার নির্দেশ দিয়েছেন? আমি তা তার নিকট ঐ মূল্যে বাকী বিক্রি করছি। তখন তিনি বলেনঃ তোমার যদি এরূপ করার ইচ্ছা, তবে তুমি বিষয়টি আমার সামনে পেশ করার আগে করনি কেন? ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ যায়েদা-সিমাক হতে, তিনি জুয়ায়দ ইবন হুযায়র (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, সে সময় সাফওয়ান নিদ্রিত ছিলেন। রাবী মুজাহিদ ও তাউস (রহঃ) বর্ণনা করেন যে, সাফওয়ান (রহঃ) নিদ্রিত থাকাবস্থায় একজন চোর তার মাথার নীচ থেকে তার চাদর নিয়ে যায়। রাবী আবূ সালামা ইবন আবদুর রহমান (রহঃ) বলেনঃ চোর তার মাথার নীচ থেকে চাদর নেওয়ার সময় তিনি জাগ্রত হন এবং চিৎকার দেন। তখন অন্য লোক তাকে ধরে ফেলে। রারী যুহরী (রহঃ) সাফওয়ারন (রাঃ) থেকে, তিনি অবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেনঃ সাফওয়ান মসজিদের নিচের চাদরকে বালিশ বানিয়ে তার উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এ সময় একজন চোর তা চুরি করে নেয়। এরপর তাকে ধরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির করা হয়।

ছবি বানান