Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৪৩

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেনঃ মাখযূমী গোত্রের জনৈক মহিলা লোকের নিকট হতে জিনিস ধার নিয়ে পরে তা অস্বীকার করতো। তখন নরী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সে মহিলার হাত কাটা হয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ জুয়ায়রিয়া (রহঃ) নাফি’ (রহঃ) হতে তিনি ইবন উমার (রাঃ) হতে অথবা সুফিয়া বিনত আবূ উবায়দা হতে বেশী বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দেওয়ার পর বলেনঃ কোন মহিলা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে তাওবা করবে কি? তিনি তিনবার এরূপ জিজ্ঞাসা করেন। কিন্তু উক্ত মহিলা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কোন কথা বলেনি।

ছবি বানান