Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৬৭

প্রায় ২ মিনিট · ২৭৩ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আসিম ইবন আমর ইবন কাতাদা (রহঃ)-এর নিকট মা’ইয ইবন মালিক (রাঃ)-এর ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেনঃ হাসান ইবন মুহাম্মদ ইবন আলী ইবন আবূ তালিব (রাঃ) আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ হাদীছ বর্ণনা করেন যে, তোমরা আসলামের লোকদের মধ্য হতে তাকে পরিত্যাগ করনি। আমি অবশ্য এ জন্য তাদের দোষারূপ করি না। রাবী বলেনঃ আমি হাদীছের এ অর্থ বুঝতে না পারায় জাবির ইবন আবদুল্লাহ্‌ (রাঃ)-এর নিকট যাই এবং বলিঃ আসলাম গোত্রের কোন কোন লোক এ হাদীছ বর্ণনা করে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে মা’ইযের পাথরের আঘাত প্রাপ্তির, তার ভীতি-জনক অবস্থার কথা বর্ণনা করা হয়, তখন তিনি বলেনঃ তোমরা তাকে কেন ছেড়ে দিলে না? আমি এ হাদীছের অর্থ বুঝতে অক্ষম। তখন জাবির (রাঃ) বলেনঃ হে প্রিয় ভ্রাতুষ্পুত্র! আমি এ হাদীছ সম্পর্কে অধিক অভিজ্ঞ এবং মা’ইযের রজমকারীদের মাঝে আমি অন্যতম। এরপর তিনি বলেনঃ আমরা তাকে ময়দানে নিয়ে যখন পাথর মারা শুরু করি, তখন সে স্থির হয়ে চীৎকার করে বলে যে, হে জনগণ! তোমরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফিরিয়ে নিয়ে চল। কেননা আমার গোত্রের লোকেরা আমাকে মেরে ফেলার জন্য ধোঁকাবাজী করেছে। তারা আমাকে বলেছিলঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যার নির্দেশ দেবেন না। কিন্ত্বু তার এ কথার প্রতি আমরা কর্ণপাত না করে, তাকে হত্যা করে ফেলি। আমরা ফিরে এসে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করলে তিনি বলেনঃ তোমরা তাকে কেন ছেড়ে দিলে না এবং কেন আমার কাছে আনলে না? যাতে তিনি তাকে শাস্তি কবূল করার জন্য উদ্বুদ্ধ করতেন। কাজেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ নির্দেশ শাস্তি মাফ করার জন্য ছিল না। এরপর রাবী মুহাম্মদ ইবন ইসহাক বলেনঃ এখন আমি সঠিকভাবে হাদীছের অর্থ বুঝতে পারলাম।

ছবি বানান