Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৬৮

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, একদা মা’ইয ইবন মালিক (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেঃ সে যিনা করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুখ ফিরিয়ে নেন। এ ভাবে মা’ইয (রাঃ) কয়েক বার এরূপ স্বীকারোক্তি করতে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর মুখ ফিরিয়ে নিতে থাকেন। অবশেষে তিনি লোকদের জিজ্ঞাসা করেনঃ লোকটা কি পাগল? তারা বলেনঃ না, এ ধরনের কোন লক্ষণ তার মধ্যে নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা’ইয -কে জিজ্ঞাস করেনঃ তুমি কি সে মহিলার সাথে যিনা করেছ? তিনি বলেনঃ হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে তাকে হত্যার নির্দেশ দেন। এরপর লোকেরা তাকে ময়দানে নিয়ে পাথর মেরে হত্যা করে। তাঁর জানাযার সালাত আদায় করা হয়নি।

ছবি বানান