আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৬৯
তিনি বলেনঃ আমি মা’ইয ইবন মালিক (রাঃ)-কে তখন দেখি, যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত করা হয়। তিনি খর্বাকৃতি বিশিষ্ট স্থুল দেহী লোক ছিলেন এবং সে সময় তার দেহে কোন চাদর ছিল না। তিনি চারবার এরূপ স্বীকারোক্তি করেন যে, আমি যিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সম্ভবতঃ তুমি তাকে চুম্বন করেছ। মা’ইয বলেনঃ আল্লাহ্র শপথ! আমি যিনা করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে তাকে হত্যার নির্দেশ দেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বলেনঃ যখন আমরা আল্লাহ্র রাস্তায় জিহাদের উদ্দেশ্যে সফর করি, তখন কাফিলার পেছনে তদারককারী এক ব্যক্তি থাকে, যে বকরীর মত শব্দ করে এবং সুযোগমত কোন মহিলার সাথে শয়তানী চক্রান্তের ফলে যিনায় লিপ্ত হয়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা শুনে রাখ, যদি মহান আল্লাহ্ আমাকে শক্তি দান করেন, তবে আমি ঐ ব্যক্তিকে মহিলাদের সাথে অপকর্মে লিপ্ত হওয়া থেকে বিরত রাখবো।