দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮০
আহমদ ইবন ইসহাক (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন বুরায়দা (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণ এরূপ বলাবলি করতাম যে, গামিদ গোত্রের যিনাকারিণী মহিলা এবং মা’ইয ইবন মালিক যদি যিনার কথা স্বীকার করার পর অস্বীকার করতো, অথবা প্রথমবার স্বীকার করার পর, আর যদি স্বীকার না করতো; তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ’রজমের’ শাস্তি প্রদান করতেন না। কিন্তু তারা চতুর্থবার যিনার কথা স্বীকার করায়, তাদের পাথর মেরে হত্যা করা হয়।