Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮১

প্রায় ২ মিনিট · ২৫৮ শব্দ

তিনি বলেনঃ একদা তিনি বাজারে বসে কাজ করতে থাকাবস্থায় দেখতে পান যে, একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। তাকে দেখে লোকজন দাঁড়িয়ে যায় এবং আমিও দাঁড়িয়ে যাই। পরে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে জিজ্ঞাসা করেনঃ এই বাচ্চাটির পিতা কে? সে মহিলা চুপ করে থাকলে, তার সামনের একজন পুরুষ লোক বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এর পিতা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সে মহিলাকে জিজ্ঞাসা করেনঃ এ ছেলেটির পিতা কে? তখনও সে যুবক লোকটি বলেঃ আমি তার পিতা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী এক ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করে, তার কাছে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ আমরা তো তাকে ভাল বলেই জানতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি বিবাহিত? সে বলেঃ হ্যাঁ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সে লোককে পাথর মেরে হত্যা করা হয়। রাবী বলেনঃ তখন আমরা তাকে সাথে নিয়ে বের হই এবং একটি গর্ত খুদে, তাকে তার মধ্যে আবদ্ধ করে, তার প্রতি পাথর মারা শুরু করি; ফলে সে মারা যায়। তখন এক ব্যক্তি তার সম্পর্কে খোঁজ-খবর নিতে সেখানে আসলে আমরা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে যাই এবং বলিঃ এই লোকটি ঐ খাবীছ লোক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে খাবীছ নয়, বরং পবিত্র। আল্লাহ্‌ তা’আলার নিকট ঐ লোকটির মর্যাদা মিশক-আম্বর থেকেও অধিক। আর এই লোকটি ওর পিতা। আমরা তাকে মা’ইযের গোসল ও কাফন-দাফনে সহযোগিতা করি। রাবী বলেনঃ আমার স্মরণ নেই যে, তিনি এরূপ বলেছিলেন কিনা, এরপর তিনি তার নামাযে সহযোগিতা করেন।

ছবি বানান