Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮৭

প্রায় ২ মিনিট · ২৮৬ শব্দ

তিনি বলেনঃ গামেদ গোত্রের জনৈক মহিলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ আমি তো যিনা করেছি। তখন তিনি বলেনঃ তুমি ফিরে যাও। এরপর সে মহিলা চলে যায়, কিন্তু পরদিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বলেঃ সম্ভবত আপনি আমাকে সেরূপ প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ্‌র শপথ! আমি তো গর্ভবতী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি ফিরে যাও। সে মহিলা ফিরে যায়, কিন্তু পরদিন সকালে সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তোমার সন্তান প্রসব হওয়া পর্যন্ত ফিরে যাও। এরপর সে চলে যায় এবং সন্তান প্রসবের পর নব-জাতককে নিয়ে তার নিকট হাযির হয় এবং বলেঃ আমি একে প্রসব করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি ফিরে যাও এবং এ সন্তানকে ততদিন দুধপান করাও, যতদিন সে দুধ না ছাড়ে। এরপর সে মহিলা চলে যায় এবং দুধ ছাড়াবার পর পুনরায় তার সন্তানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাযির হয়। এ সময় তার সন্তানের হাতে কিছু খাবার ছিল, যা সে খাচ্ছিল। তখন তিনি সে সন্তানকে কোন মুসলিমের হাতে সোপর্দ করার নির্দেশ দেন এবং সে মহিলাকে ’রজম’ করার হুকুম দেন। তখন একটি গর্ত খুদে তাকে সেখানে পাথর মেরে হত্যা করা হয়। খালিদ সে মহিলার রজমের সময় উপস্থিত ছিলেন। তিনি তাকে পাথর দিয়ে আঘাত করায়, সে মহিলার দেহের রক্তের ছিটে তার মুখের উপর এসে পড়ে, যাতে তিনি রাগান্বিত হয়ে সে মহিলা সম্পর্কে কটুক্তি করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ হে খালিদ! তুমি চুপ থাক। আল্লাহ্‌র শপথ! যার নিয়ন্ত্রণে আমার জীবন; এ মহিলা এমন তাওবা করেছে; যদি কোন জালিম ব্যক্তি এরূপ তাওবা করে, তবে তার সমস্ত গুনাহ মার্জিত হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে সে মহিলার জানাযার নামায আদায়ের পর তাকে দাফন করা হয়।

ছবি বানান