Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮৮

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার রজম করেন, তখন তার জন্য বুক পর্যন্ত গর্ত খোঁড়া হয়। -সহীহ। ইমাম আবূ দাউদ বলেনঃ হাদীছটি আবদুস সামাদ ইবন আবদুল ওয়াবেছ সূত্রে যাকারিয়া ইবন সুলায়ম এরূপ বর্ণনা করেছেন। তবে এতে এরূপ অতিরিক্ত বর্ণিত আছে যে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলার প্রতি বুটের ন্যায় একটি পাথর নিক্ষেপ করে বলেনঃ তোমরা তার মুখকে বাদ দিয়ে পাথর নিক্ষেপ কর। সে মহিলা মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশকে গর্ত থেকে বের করিয়ে-তার জন্য জানাযার নামায আদায় করেন। -যঈফ।

ছবি বানান