আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৩
আহমদ ইবন সাঈদ (রহঃ) ..... সাহল ইবন হুনায়ফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক আনসার সাহাবী থেকে বর্ণনা করেছেন যে, আমাদের এক ব্যক্তি অসুস্থতা হেতু অস্থি-চর্মসার হয়ে পড়ে। এ সময় তার কাছে একজন দাসী গেলে, সে উত্তেজিত হয় এবং তার সাথে যিনা করে। এরপর লোকেরা যখন সেবার জন্য তার কাছে উপস্থিত হয়, তখন সে তাদের সে কুকর্ম সম্পর্কে অবহিত করে। সে বলেঃ তোমরা আমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করবে। আমি তো একজন দাসীর সাথে যিনা করেছি, যে আমার কাছে এসেছে। তারা ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করার পর বলেঃ আমরা আজ পর্যন্ত এ ধরনের কোন জীর্ণকায় রোগগ্রস্ত ব্যক্তিকে দেখিনি। যদি আমরা তাকে আপনার কাছে নিয়ে আসি, তবে নিশ্চয়ই তার অস্থি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। কেননা, তার দেহটা কেবলমাত্র অস্থি-চর্মসার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা গাছ থেকে একশো ছোট ডাল সংগ্রহ করে আনো এবং তা দিয়ে তাকে একবার আঘাত কর।