আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৪
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মধ্যে হতে কারো একটি দাসী যিনা করলে, তিনি বলেনঃ হে আলী! তুমি তাকে নিয়ে যাও এবং তার উপর হদ কায়েম কর। তখন আমি তার কাছে উপস্থিত হয়ে দেখতে পাই যে, তার রজঃস্রাব হচ্ছে এবং তা বন্ধ হচ্ছে না। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে, তিনি জিজ্ঞাসা করেনঃ হে আলী! তুমি কি তাকে শাস্তি দিয়েছ? তখন আমি বলঃ আমি তার কাছে গিয়ে দেখতে পাই যে তার রজঃস্রাব হচ্ছে। তিনি বলেনঃ তুমি তার রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা কর, এরপর তাকে শাস্তি দেবে। তিনি আরো বলেনঃ তোমরা তোমাদের দাসীদের উপর হদ কায়েম করবে, (যদি তারা যিনা করে)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আবুল আহওয়াস - আবদুল আলা (রহঃ) থেকে এরুপ বর্ণনা করেছেন। আর শু’বা (রহঃ) - আবদুল আলা থেকে যা বর্ণনা করেছেন, তাতে রয়েছেঃ যতদিন সে সন্তান প্রসব না করে, ততদিন তাকে মারবে না। রাবী বলেনঃ প্রথম বর্ণনাটি সঠিক।