দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৭
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে কোন শাস্তি নির্ধারণ করেননি। ইবন আব্বাস (রাঃ) বলেনঃ এক ব্যক্তি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে টলমল পদে চলতে শুরু করলে, লোকেরা তাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে যেতে চাইলে; সে যখন আব্বাস (রাঃ)-এর বাড়ীর কাছে পৌছে, তখন হঠাৎ পালিয়ে আব্বাস (রাঃ)-এর ঘরে প্রবেশ করে এবং আত্মগোপন করার জন্য দেয়ালের সাথে মিশে যায়। ব্যাপারটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বর্ণনা করা হলে, তিনি হাসেন এবং বলেনঃ সে কি এরূপ করেছে? এরপর তিনি তার সম্পর্কে কিছুই বলেননি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ হাসান ইবন আলী (রাঃ) বর্ণিত এ হাদীছটি কেবল মদীনাবাসীদের একক বর্ণনা। নুফায়লী (রহঃ) বলেনঃ লোকেরা যে মহিলার কথা বলতো, তিনি ছিলেন-হামনা বিনত জাহাশ ।