দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৬
নুফায়লী (রহঃ) .... মুহাম্মদ ইবন ইসহাক (রহঃ) থেকে এরূপ বর্ণিত আছে। কিন্তু সেখানে আইশা (রাঃ)-এর কথা উল্লেখ নেই। রাবী বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’জন পুরুষ ও একজন স্ত্রীলোকের উপর শাস্তির বিধান জারী করেন, যারা দুর্নাম রটনায় অংশ গ্রহণ করেছিল। এদের মধ্যে ছিলেন হাসসান ইবন ছাবিত এবং মিসতাহ ইবন আছাছা (রাঃ)। নুফায়লী (রহঃ) বলেনঃ লোকেরা যে মহিলার কথা বলতো, তিনি ছিলেন-হামনা বিনত জাহাশ ।