দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৯
মুহাম্মদ ইবন দাউদ ..... ইবন হাদ উপরোক্ত হাদীছের সনদ ও অর্থে হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ সে ব্যক্তিকে মারধর করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বলেন যে, তোমরা তাকে ধমক দিয়ে ছেড়ে দাও। তখন তাঁরা এরূপ বলতে থাকে যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যও লজ্জিত হওনি! এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি এ হাদীসের শেষে বলেনঃ তোমরা বরং বল যে, আপনি তাকে মাফ করে দেন; ইয়া আল্লাহ্! আপনি তার উপর রহম করুন। অন্যান্য বর্ণনাকারীগণ এ ধরনের আরো কিছু কথার উল্লেখ করেছেন।