Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২০

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীদের খেজুরের ডাল ও জুতা দিয়ে শাস্তি দিতেন। আবূ বকর (রাঃ) মদ পানকারীদের চল্লিশ কোড়া (চাবুক) মারতেন। এরপর উমার (রাঃ)-এর খিলাফতকালে তিনি লোকদের ডেকে বলেনঃ বর্তমানে লোকেরা খেজুর বাগানের নিকটবর্তী যমীনে বসবাস করে, (অর্থাৎ তারা অধিকহারে মদপান করছে), তাই তাদের ব্যাপারে আপনাদের অভিমত কি? তখন আবদুর রহমান ইবন আওফ (রাঃ) তাঁকে বলেনঃ তাদের ব্যাপারে আপনি হালকা ধরনের শাস্তির ব্যবস্থা করুন। তখন আশিটি কোড়া মারার সিদ্ধান্ত গৃহীত হয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ইবন আবূ আরূবা (রহঃ) কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীদের খেজুরের ডাল ও জুতা দিয়ে চল্লিশবার মারতেন। রাবী শু’বা (রহঃ) কাতাদা (রাঃ) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, মদ পানকারীদের দু’টি খেজুরের ডাল দিয়ে চল্লিশ বার মারতে হবে। ।

ছবি বানান