দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ) মদ পানকারীকে চল্লিশ বার কোড়া মারার শাস্তি দিতেন। আর উমার (রাঃ) তা আশিতে পূর্ণ করেন। এ সবই সুন্নাত। ইমাম আবূ দাঊদ বলেনঃوَلِّ حَارَّهَا مَنْ تَوَلَّى قَارَّهَا এ বাক্যের অর্থ হলোঃ যে ব্যক্তি খিলাফতের সুখ-শান্তি ভোগ করবে, সে-ই এর কঠিন দায়িত্ব পালন করবে।