Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২১

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

তিনি বলেনঃ আমি উছমান ইবন আফফান (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন সেখানে ওয়ালীদ ইবন উকাবা (রাঃ)-কে উপস্থিত করা হয়। এ সময় তাঁর বিরুদ্ধে হুমরান (রাঃ) ও অপর এক ব্যক্তি এরূপ সাক্ষ্য দেয় যে, সে তাকে মদ পান করতে দেখেছে। অপর ব্যক্তি বলেঃ সে তাকে মদ বমি করতে দেখেছে। তখন উছমান (রাঃ) বলেনঃ সে মদ না পান করলে, কিভাবে মদ বমি করবে? এরপর তিনি আলী (রাঃ)-কে তার উপর হদ কায়েম করার নির্দেশ দেন। তখন আলী (রাঃ) হাসান (রাঃ)-কে বলেনঃ যারা শাসন কাজের দায়িত্বে নিযুক্ত, তাদের উচিত এ দায়িত্ব পালন করা। তখন আলী (রাঃ) আবদুল্লাহ ইবন জা’ফর (রাঃ)-কে নির্দেশ দেন, তার উপর হদ কায়েম করার জন্য। তখন তিনি কোড়া নিয়ে তাকে মারা শুরু করেন এবং আলী (রাঃ) তা শুনতে থাকেন। চল্লিশ কোড়া মারা শেষ হলে, আলী (রাঃ) বলেনঃ থাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীকে চল্লিশ কোড়া মারতেন। কাজেই, তার জন্য ইহাই যথেষ্ট। তিনি আরো বলেনঃ আবূ বকর (রাঃ) মদ পানকারীকে চল্লিশ কোড়া মারতেন। কিন্তু উমার আশিটি কোড়া মারার প্রচলন করেন। আর এ সবই সুন্নাত তরীকা। তবে আমার কাছে এটিই অধিক প্রিয়।

ছবি বানান