Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২৬

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কেউ মদ পান করে, তবে তাকে চাবুক মারবে। যদি সে আবার মদ পান করে, তবে তাকে আবার চাবুক মারবে। এরপর সে যদি তৃতীয় বা চতুর্থবার মদ পান করে, তবে তাকে হত্যা করবে। পরে একজন মদ পানকারীকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে, তিনি তাকে কোড়ার শাস্তি দেন। তাকে পুনরায় আনা হলে তিনি পুনরায় তাকে ঐরূপ শাস্তি দেন। এরপর তাকে তৃতীয়বার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করা হলে, তিনি তাকে চাবুক মেরে শাস্তি দেন। পরে তাকে চতুর্থবার হাযির করা হলে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাবুক মারেন এবং সে সময় হতে হত্যার নির্দেশ মওকূফ হয়ে যায়, যা পূর্বে কার্যকর ছিল।

ছবি বানান