দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৪৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দীর্ঘ সফর হতে প্রত্যাবর্তনের সময় ফজরের নামাযের ওয়াক্তে সকলে নিদ্রাচ্ছন্ন থাকেন। তাঁরা সূর্যোত্তাপ শরীরে লাগার পর জাগ্রত হন। অতঃপর স্থান ত্যাগ করে কিছু দূরে যাওয়ার পর সূর্য কিছু উপরে উঠলে তিনি মুয়াযযিনকে আযান দেওয়ার নির্দেশ দেন। মুআযযিন আযান দিলে তাঁরা প্রথমে ফজরের দু’রাকাত সুন্নাত নামায আদায় করেন এবং ইকামতের পর ফরয নামায আদায় করেন। ।