Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৪৪

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, আমরা কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। তিনি ফজরের নামাযের সময় ঘুমে কাতর ছিলেন। সূর্যোদয়ের পর ঘুম থেকে জাগরিত হয়ে সাহাবীদের উক্ত স্থান ত্যাগের নির্দেশ দেন। অতঃপর তিনি অন্য এক স্থানে উপনীত হয়ে বিলাল (রাঃ)-কে আযান দিতে বলেন। তিনি আযান দিলে সাহাবীগণ উযূ (ওজু/অজু/অযু) করে দু’রাকাত সুন্নাত নামায আদায় করেন। অতঃপর বিলাল -কে ইকামতের নির্দেশ দিলে তিনি ইকামত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে ফজরের ফরয নামায আদায় করেন।

ছবি বানান