দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৪৫
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমত করতেন। পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা পূর্বক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায আদায়ের উদ্দেশ্যে উযূ (ওজু/অজু/অযু) করেন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলে তিনি আযান দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ডায়মান হয়ে শান্তভাবে দুই রাকাত ফজরের সুন্নাত নামায আদায় করেন। অতঃপর বিলাল -কে ইকামত দিতে বলেন। তিনি ইকামত দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ধীরস্হিরভাবে ফজরের দু’রাকাত ফরয নামায আদায় করেন।