Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৫৪

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

মুহাম্মদ ইবন হাসান (রহঃ) .... আমর ইবন শু’আয়েব (রহঃ) তার দাদা আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, একদা এক ব্যক্তি চীৎকার দিতে দিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! তার একটি দাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তোমার কি হয়েছে বল? তখন সে বলে খুবই খারাপ! আমার মনিবের একটি দাসী আছে, তাকে আমি দেখে ফেলাতে মনিব ক্রুদ্ধ হয়ে আমার পুরুষাংগ কেটে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। তাকে ডাকা হলে, সে না আসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যাও তুমি আযাদ। তখন সে ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যাপারে কে আমাকে সাহায্য করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রত্যেক মু’মিন বা প্রত্যেক মুসলিম তোমার সাহায্য করবে।

ছবি বানান