Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৫৮

প্রায় ২ মিনিট · ১৫৪ শব্দ

তিনি বলেনঃ জনৈক আনসার, যার নাম ছিল সাহল ইবন আবূ হাছামা তাকে বলেন যে, আমাদের কিছু লোক খায়বর অভিমুখে রওয়ানা হয়। তারা পথিমধ্যে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তারা দেখতে পায় যে, তাদের একজন নিহত হয়েছে। তখন তারা ঐ ব্যক্তির লাশ যেখানে ছিল, তাদের বলেঃ তোমরাই একে হত্যা করেছ। তারা বলেঃ না, আমরা তাকে হত্যা করিনি এবং তার হত্যাকারী কে, তা-ও আমরা জানি না। এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে ঘটনা বিবৃতি করলে, তিনি বলেনঃ যে তাকে হত্যা করেছে, তার ব্যাপারে তোমরা আমার সামনে সাক্ষ্য পেশ কর। তখন তারা বলেঃ আমাদের কাছে কোন প্রমাণ নেই। তিনি বলেনঃ তবে তারা তোমাদের জন্য কসম করে বলুক। তারা বলেঃ আমরা তো ইয়াহূদীদের শপথে রাযী হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন যে, নিহত ব্যক্তির রক্ত বৃথা যাক। তাই তিনি সাদাকার উট থেকে একশো উট তাদেরকে দিয়াতস্বরূপ প্রদান করেন।

ছবি বানান