দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৫৯
তিনি বলেনঃ আনসারদের এক ব্যক্তি খায়বর নামক স্থানে নিহত হয়। তখন তার উত্তরাধিকারিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এ ব্যাপারে তাঁকে অবহিত করেন। তিনি বলেনঃ তোমাদের কাছে কি এমন দু’জন সাক্ষী আছে, যারা নিহত ব্যক্তির পক্ষে সাক্ষ্য প্রদান করবে? তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! সেখানে তো কোন মুসলিম ছিল না, তারা তো সবাই ইয়াহূদী। তারা এর চাইতে জঘন্য কাজ করেও চিন্তা করে না। এরপর তিনি বলেনঃ তোমরা তাদের থেকে পঞ্চাশজনকে বেছে নাও এবং তাদের শপথ প্রদান করাও। এতে তারা আপওি করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে তাদের দিয়াত দিয়ে দেন।