দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬২
তিনি বলেনঃ একদা একটি মেয়ের মাথা পাথর দ্বারা দলিত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, কে তোমার সাথে এরূপ দুর্ব্যবহার করেছেন? অমুক, না অমূক; এ পর্যায়ে একজন ইয়াহূদীর নাম উচ্চারিত হলে, সে মাথা হেলিয়ে তা সমর্থন করে। তখন সে ইয়াহূদীকে পাকড়াও করা হলে, সে তার অপরাধের কথা স্বীকার করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দিয়ে তার মাথা চূর্ণ-বিচূর্ণ করার নির্দেশ দেন।