Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬১

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

হাসান ইবন আলী (রহঃ) ..... আবূ সালামা ইবন আবদুর রহমান ও সুলায়মান ইবন ইয়াসার একজন আনসার থেকে বর্ণনা করেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীদের বলেনঃ তোমাদের পঞ্চাশজন কসম কর। তখন তারা তা অস্বীকার করে। তখন তিনি আনসারদের বলেনঃ তোমরা কসম দিয়ে তোমাদের হক প্রতিষ্ঠিত কর। তখন তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি গায়েবের উপর কসম করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিহত ব্যক্তির দিয়াত ইয়াহূদীদের উপর চাপিয়ে দেন। কেননা, তাদের মাঝেই সে ব্যক্তির লাশ পাওয়া যায়।

ছবি বানান