Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬৪

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেনঃ একটা মেয়ে অলংকারে সুসজ্জিত ছিল। তখন জনৈক ইয়াহূদী পাথর মেরে তার মাথা চূর্ণ-বিচূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়েটির কাছে তখন যান যখন তার দেহে প্রাণের স্পন্দন ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ কে তোমাকে মেরেছে? অমুক মেরেছে কি? তখন সে মাথা হেলিহো বলেঃ না। তিনি আবার তাকে জিজ্ঞাসা করেনঃ আচ্ছা, অমুক মেরেছে কি? তখনও সে মাথা হেলিয়ে বলেঃ না। এরপর তিনি বলেনঃ আচ্ছা, অমুক ব্যক্তি তোমাকে মেরেছে কি? তখন সে মাথা হেলিয়ে বলেঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে দু’টি পাথর দিয়ে তাকে হত্যা করা হয়।

ছবি বানান