Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬৫

প্রায় ২ মিনিট · ১৫৪ শব্দ

তিনি বলেনঃ একদা আমি এবং আশতার ইবন মালিক (রহঃ) আলী (রাঃ) এর নিকট গমন করি। আমরা তাঁকে জিজ্ঞাসা করিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি এমন বিশেষ কোন কথা বলে গেছেন, যা সাধারণের নিকট বলেননি? তিনি বলেনঃ না, তবে যা তিনি বলেছেন, তা সবই আমার এ কিতাবে লিপিবদ্ধ আছে। এরপর তিনি তার তরবারির খাপ থেকে একটি চিঠি বের করেন, যাতে এরূপ লেখা ছিলঃ সমস্ত মুসলিমের রক্ত সমান এবং সমস্ত মুসলিম অমুসলিমের মুকাবিলায় এক হাতস্বরূপ। নগণ্যতম মুসলিমের উপর অন্যান্য মুসলিমের হক আছে। কিন্তু কোন মুসলিমকে কোন কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না এবং কোন যিম্মীকেও তার নির্ধারিত সময়ের মধ্যে হত্যা করা যাবে না। যে ব্যক্তি দীনের মধ্যে নতুন কিছু আমদানী করবে, এর যিম্মাদারী তারই উপর বর্তাবে। আর যে ব্যক্তি দীন সম্পর্কে নতুন কিছু বলবে, বা যে এরূপ করবে, তার সহযোগিতা করবে; সে ব্যক্তির উপর আল্লাহ, সমস্ত ফেরেশতা এবং সকল মানুষের লা’নত বর্ষিত হবে।

ছবি বানান