Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬৬

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

উবায়দুল্লাহ ইবন উমার (রহঃ) .... আমর ইবন শু’আয়ব তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে অতিরিক্ত বর্ণিত আছে যে, একজন নগণ্য ব্যক্তিও তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে এবং একজন সাহসী যোদ্ধা ও একজন ভীরু যোদ্ধা ও গনীমতের মালের সমান অংশ পাবে। আর যে ব্যক্তি সৈন্যদলে অবস্থান করে যুদ্ধ করবে এবং যে দল থেকে বেরিয়ে গিয়ে যুদ্ধ করবে, উভয়ই মালে-গনীমতের সমান অংশ পাবে।

ছবি বানান