Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেনঃ একদা উমার ইবন খাত্তাব (রাঃ) ভাষণ দিতে গিয়ে বলেনঃ আমি আমার কর্মচারীদের এজন্য পাঠাই না যে, তারা তোমাদের শরীরে আঘাত করবে এবং তোমাদের ধন-সম্পদ ছিনিয়ে নেবে। যদি কেউ এরূপ করে, তবে আমাকে জানালে, তার থেকে ক্ষতিপূরণ আদায় করবো। আমর ইবন আস জিজ্ঞাসা করেনঃ যদি কর্মচারী তার কোন প্রজাকে ভদ্রতা শিখবার জন্য শাস্তি দেয়, তবুও কি আপনি সে জন্য তার থেকে কিসাস গ্রহণ করবেন? তিনি বলেনঃ হ্যাঁ, আল্লাহ্‌র শপথ! যার নিয়ন্ত্রকে আমার জীবন। আমি তার থেকে ক্ষতিপূপুরণ আদায় করবো। কেননা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর নিজের পক্ষ হতেও কিসাস আদায় করতে দেখেছি।

ছবি বানান