দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭০
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস পত্র বন্টন করছিলেন। সে সময় এক ব্যক্তি তাঁর উপর ঝুঁকে পড়লে, তিনি তাকে সরাবার উদ্দেশ্যে ধাক্কা দিলে, তাঁর হাতের ছুরির আঘাতে সে ব্যক্তির মুখ যখম হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বলেনঃ তুমি এসো এবং আমার থেকে ক্ষতিপূরণ গ্রহণ কর। সে ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে মাফ করে দিয়েছি।