Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭৬

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

ইয়াহইয়া ইবন হাকীম (রহঃ) ..... আমর ইবন শু’আয়ব (রহঃ) তার পিতা হতে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় দিয়াতের মূল্যমান ছিল-আট শত দীনার (স্বর্ণমুদ্রা) বা আট হাযার দিরহাম (রৌপ্য মুদ্রা)-এর অনুরূপ। এ সময় আহলে-কিতাব (ইয়াহূদ-নাসারা)-দের জন্য দিয়াতের পরিমাণ ছিল মুসলিমদের জন্য নির্ধারিত দিয়াতের অর্ধেক, যার প্রচলন উমার (রাঃ)-এর খিলাফতের পূর্ব পর্যন্ত ছিল। তিনি খলীফা নির্বাচিত হওয়ার পর দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে বলেনঃ এখন উটের দাম বেড়ে গেছে। রাবী বলেনঃ এরপর উমার দিয়াতের মূল্যমান আটশত দীনার হতে এক হাজার দীনারে এবং আট হাযার দিরহাম হতে বার হাযার দিরহাম নির্ধারিত করেন। আর তিনি গাভীর মালিকদের জন্য দুইশো গাভী এবং বকরীর মালিকদের জন্য দু’হাজার বকরী নির্ধারণ করেন। তিনি যিম্মীদের দিয়াত আগের মত বহাল রাখেন এবং তাতে কিছু বৃদ্ধি করেননি, যেমন তিনি মুসলিমদের দিয়াত বৃদ্ধি করেন।

ছবি বানান