আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াতের ব্যাপারে উটের মালিকদের জন্য একশো উট, গরুর মালিকদের জন্য দুইশো গরু, বকরীর মালিকের জন্য দুই হাযার বকরী, কাপড়ের মালিকের উপর একশো জোড়া কাপড় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর তিনি গমের মালিকের জন্য গম দেয়ার নির্দেশ দিয়েছেন। যার পরিমাণ রাবী মনে রাখতে সক্ষম হননি। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ সাঈদ ইবন ইয়াকূব - আবূ তূমায়লা (রহঃ) থেকে, তিনি মুহাম্মদ ইবন ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আতা (রহঃ) জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয করেছেন, এরপর তিনি মূসা বর্ণিত হাদীসের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন এবং বলেছেনঃ তিনি গমের বা খাদ্য-শস্যের মালিকের জন্য দিয়াত দেয়ার নির্দেশ দিয়েছেন; কিন্তু এর পরিমাণ কি, তা আমার মনে নেই।