দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৯৯
তিনি বলেনঃ হুযায়ল গোত্রের জনৈক ব্যক্তির দু’টি স্ত্রী ছিল। যার একজন অন্যজনকে লাঠি দিয়ে আঘাত করে তার গর্ভস্থিত সন্তান মেরে ফেলে। তখন তারা এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে মামলা দায়ের করে। এ সময় তাদের একজন বলেনঃ আমরা সে সন্তানের দিয়াত কিরূপে দেব, যে কাঁদেনি, খাদ্য গ্রহণ করেনি, পান করেনি এবং চীৎকারও করেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি গ্রাম্য লোকের মত ছন্দ করে কথা বলছো! এরপর তিনি হত্যাকারী মহিলার আত্মীয়-স্বজনের উপর ঐ মৃত সন্তানের দিয়াত স্বরূপ একটি গোলাম আযাদ করার নির্দেশ দেন।