দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০০
উছমান ইবন আবূ শায়বা (রহঃ) ..... মানসূর (রহঃ) উপরোক্ত হাদীছের সনদ ও অর্থে হাদীছ বর্ণনা করেছেন। তিনি এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত সন্তানের দিয়াত, হত্যাকারী মহিলার আত্মীয়-স্বজনের উপর নির্ধারণ করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ হাকাম (রহঃ) মুজাহিদ (রহঃ) সূত্রে মুগীরা ইবন শু’বা থেকে এরূপই বর্ণনা করেছেন।