দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০২
মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... উমার (রাঃ) হতে এরূপই বর্ণিত আছে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ হাদীছ হাম্মাদ ইবন যায়দ (রহঃ) এবং হাম্মাদ ইবন সালামা (রহঃ) হিশাম ইবন উরওয়া (রহঃ) সূত্রে উরওয়া (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, উমার (রাঃ) বলেছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আমি আবূ উবায়দা থেকে জানতে পেরেছি যে, গর্ভর্তপাতকে ’ইমলাস’ বলা হয়। আর ’ইমলাস’ অর্থ পিছলানো। কেননা, গর্ভবতী স্ত্রীলোক প্রসাবের সময় বাচ্চাকে পিছলিয়ে দেয়। এভাবে যদি কিছু হাত থেকে পিছলে যায়, তবে তাকে ’মালাস’ বলা হয়।