দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০৩
মুহাম্মদ ইবন মাসউদ (রহঃ) .... উমার (রাঃ) এ ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভস্থিত সন্তান হত্যার ব্যাপারে কি নির্দেশ দিতেন? তখন হামল ইবন মালিক ইবন নাবিগা (রাঃ) দাঁড়িয়ে বলেনঃ আমি দু’জন মহিলার মাঝখানে ছিলাম। এদের একজন অপরজনকে কাঠ দিয়ে আঘাত করে; ফলে সে মারা যায় এবং তার গর্ভের সন্তানও মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সন্তানের জন্য দিয়াত স্বরূপ একটি গোলাম আযাদ করার নির্দেশ দেন এবং হত্যাকারী মহিলাকে কতলের জন্য হুকুম দেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ নাযর ইবন শুমায়ল (রাঃ) বলেনঃ এক কাঠ ছিল রুটি পাক করার জন্য সংগৃহীত কাঠ। রাবী আবূ উবায়দ বলেনঃ তা ছিল তাঁবুর একটি খুঁটি।