আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০৫
তিনি হামল ইবন মালিকের ঘটনা প্রসংগে বলেনঃ সে স্ত্রীলোকটির গর্ভস্থিত সন্তান, যার মাথায় চুল উঠেছিল, সে মৃত অবস্থায় ভূমিষ্ট হয় এবং মহিলাটিও মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী মহিলার আত্মীয়-স্বজন হতে দিয়াত আদায় করেন। তখন নিহত মহিলার চাচা বলেনঃ হে আল্লাহ্র নবী! সে মহিলার যে বাচ্চাটির গর্ভপাত হয়েছে, তার মাথায় চুল আছে। তখন হত্যাকারী মহিলার পিতা বলেঃ আল্লাহ্র শপথ! সে মিথ্যা বলেছে। সে বাচ্চাটি কাঁদেনি এবং খাদ্য-পানীয় ও গ্রহণ করেনি। অতএব এরূপ বাচ্চার খুনের বিনিময় কিরূপে হতে পারে! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তো জাহিলী যুগের মত ছন্দে-বন্দে কথা বলছো, যেরূপ যাদুকররা বলতো? তুমি ঐ মৃত সন্তানের বিনিময়ে একটি গোলাম দিয়ে দাও। ইবন আব্বাস বলেনঃ উক্ত দু’জন মহিলার মধ্যে একজনের নাম ছিল মুলায়কা এবং অপর জনের নাম ছিল গুতায়ফ।