Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০৬

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেনঃ হুযায়ল গোত্রের দু’জন মহিলার একজন অপরজনকে হত্যা করেছিল এবং তাদের স্বামী ও সন্তানাদি ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত মহিলার দিয়াত, হত্যাকারী মহিলার আত্মীয়-স্বজন থেকে আদায় করে দেন এবং তার স্বামী ও সন্তানদের এ থেকে নিষ্কৃতি দেন। তখন নিহত মহিলার আত্মীয়-স্বজনেরা এরূপ দাবী করে যে, এ দিয়াতের মালিক আমরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, এর মালিক হবে তার স্বামী ও সন্তানেরা।

ছবি বানান