আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০৭
তিনি বলেনঃ হুযায়ল গোত্রের দু’ মহিলা মারামারি করার সময়, একে অপরকে পাথর দিয়ে আঘাত করে। যার ফলে তার মৃত্যু ঘটে। তখন সে মহিলার আত্মীয়-স্বজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মামলা দায়ের করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভস্থিত মৃত সন্তানের জন্য দিয়াতস্বরূপ একটি দাস বা দাসী দেওয়ার জন্য নির্দেশ দেন এবং তা হত্যাকারী মহিলার আত্মীয়-স্বজনদের পরিশোধ করতে বলেন। এরপর তিনি ঐ দিয়াতের মালের উত্তরাধিকারী হিসাবে নিহত মহিলার স্বামী ও সন্তানদের নির্ধারিত করেন। তখন হামল ইবন মালিক ইবন নাবিগা হুযালী বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি সে বাচ্চার দিয়াত কিরূপে দেব, যে কাঁদেনি, খাদ্য-পানীয় গ্রহণ করেনি এবং কথাও বলেনি? তার খুনের বিনিময় তো বাতিল যোগ্য। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ ব্যক্তি ছন্দ করে যে ভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে, সে যাদুকরদের ভাই।