দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫১৫
মুসাদ্দাদ (রহঃ) ..... সাফওয়ান ইবন ইয়া’লা (রহঃ) তার পিতা ইয়া’লা (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমার একজন কর্মচারী অপর এক ব্যক্তির সাথে মারামারি করার সময় তার হাতে কাঁমড় দেয়, এ সময় সে তার হাত টেনে নিলে কর্মচারীর সামনের দাঁত ভেঙে যায়। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে সে সম্পর্কে অভিযোগ পেশ করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ব্যাপারে কোন দিয়াত প্রদান করেননি, বরং এটিকে বেহুদা আখ্যায়িত করেন। তিনি বলেনঃ তুমি কি চাও সে তার হাত তোমার মুখে রাখুক, আর তুমি তাকে উটের মত কাঁমড়ে দাও? রাবী বলেনঃ আবূ মুলায়কা (রহঃ) তার দাদা হতে আমার কাছে বর্ণনা করেছেন যে, আবূ বকর দাঁত দিয়ে কাঁমড়ানোর জন্য কোন দিয়াত প্রদান করেননি। বরং তিনি বলেনঃ তার দাঁত ভেঙে যাক।