দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫১৬
যিয়াদ ইবন আইউব (রহঃ) .... ইয়া’লা ইবন উমাইয়া উপরোক্ত হাদীছের অনুরুপ বর্ণনা করেছেন। তিনি এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাঁত দিয়ে কাঁমড়ায় তাদের সম্পর্কে বলেছেনঃ যদি তুমি চাও, তবে এরূপ হতে পারে যে, তুমি তোমার হাত তার মুখের মধ্যে দেবে, যাতে সে কাঁমড়াতে পারে। এরপর তুমি তোমার হাত তার মুখ থেকে টেনে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির দাঁতের জন্য কোন দিয়াত প্রদান করেননি।