দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৬৩
তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে? তখন এক ব্যক্তি বলেঃ আমি স্বপ্নে দেখি যে, আসমান থেকে একটা দাঁড়ি-পাল্লা নাযিল হয়েছে, তাতে আপনাকে ও আবূ বকর (রাঃ)-কে মাপা হলে, আপনার ওযন আবূ বকর (রাঃ) থেকে অধিক হয়। এরপর উমার ও আবূ বকর (রাঃ)-কে মাপা হলে, আবূ বকর (রাঃ)-এর পাল্লা ভারী হয়। তারপর উমার ও উছমান (রাঃ)-কে মাপা হলে, উমার -এর পাল্লা অধিক ওযন বিশিষ্ট হয়। এরপর সে দাঁড়ি-পাল্লা উপরে উঠে যায়। রাবী বলেনঃ এ বৃত্তান্ত শোনার পর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পাই।